দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট (eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd) থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়া মুঠোফোনে দ্রুত ফলাফল পেতে যেকোনো অপারেটর থেকে নির্দিষ্ট নিয়মে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
মোবাইলে ফলাফল জানার পদ্ধতি:
সাধারণ শিক্ষা বোর্ডের জন্য: SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
মাদরাসা বোর্ডের জন্য: SSC <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
কারিগরি বোর্ডের জন্য: SSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উল্লেখ্য, প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্সসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
/অ